সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি ‘ভীষণ কষ্ট হচ্ছে’, অভিষেকেই চার গোল খেয়ে পচেত্তিনো
২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শিক্ষার্থীদের ভাবনায় বিজ্ঞান সম্মত শহর যেমন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 135

 শহরের একপাশে সুশোভিত নগর, অপর পাশে হাসপাতাল। সুন্দর সবুজ নগরীতে বর্জ্য শোধনাগারের জন্যও ব্যবস্থা রয়েছে।  এমন একটি সুপরিকল্পিত বিজ্ঞান সম্মত শহর গড়ার প্রকল্প উপস্থাপন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাবেয়া-ইদ্রিস মহিলা কলেজের কয়েকজন ছাত্রী।

বুধবার রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্ত¡রে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় তারা এই প্রকল্পটি প্রদর্শন করে।

কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মহুয়া আক্তার, মিথিলা, তনি আক্তার, আমেনা, ইশরাত জাহান, সুমাইয়া ও নিশা এই সাতজন মিলে তৈরি করেছে এ প্রকল্প। মিথিলা জানান, বিজ্ঞান সম্মত এ শহরে রয়েছে গ্রীণ হাউস গ্যাস, বায়ো প্লাস্টিক। এর মাধ্যমে অক্সিজেন স্বাভাবিক থাকবে। রয়েছে সোলার কার্বাইড। যা সহজে শহরের বিদ্যুৎ সচল রাখবে। আমরা এমন একটি শহরের স্বপ্ন দেখি।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।

মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। বিজ্ঞানভিত্তিক নানা বিষয়ে সৃজনশীল উদ্ভাবন তুলে ধরা হয় এসব স্টলে।

এছাড়া মেলাস্থলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি ভ্রাম্যমাণ বিজ্ঞান বাস রয়েছে। একটি বাসে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী এবং অন্যটিতে চলছে মুভি প্রদর্শনী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শিক্ষার্থীদের ভাবনায় বিজ্ঞান সম্মত শহর যেমন

প্রকাশের সময় : ০৬:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫