গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 128

রাজবাড়ীর কালুখালী উপজেলার লাড়িবাড়ি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। বুধবার অভিযান চালিয়ে তারা এ জরিমানা আদায় করে।
জানা গেছে, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় লাড়িবাড়ি বাজারের মেসার্স আর জি মেডিকেল হলকে দশ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অভিযানকালে ক্রেতা বিক্রেতাদের মাছে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
























