ডা. আবুল হোসেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঞ্জুরুল আলমের বিদায় সংবর্ধনা

- প্রকাশের সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 126

ডাঃ আবুল হোসেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলালের অবসরজনিত বিদায় সংবর্ধনা বুধবার কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম।
মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষক এসএম রশীদ আল কামাল। অন্যদের মাঝে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক সাহেব আলী বিশ্বাস, নূরুল ইসলাম বকুল, মোহাম্মদ সেলিম মিয়া, ইয়াসমিন আক্তার, কাজী শামসুল হুদা, আলমগীর হোসেন প্রমুখ।
পরে বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম। প্রধান অতিথি ছিলেন ডাক্তার আবুল হোসেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য ডা. ইকবাল হোসেন, ডা. ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মজিদ বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি আবদুল কুদ্দুস বাবু। মানপত্র পাঠ করে একাদশ শ্রেণির ছাত্রী জুঁই আক্তার।
বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী মুক্তা, শোভন সরকার, রাইসা সামিয়া ও তাহসিন বিন আতিয়ার।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া। উপস্থাপনা করেন সানজিদা আক্তার ও এস এম রশীদ আল কামাল।
























