সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি ‘ভীষণ কষ্ট হচ্ছে’, অভিষেকেই চার গোল খেয়ে পচেত্তিনো

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মিলশ্রমিক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 113

 দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় বুধবার দুপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আল আমিন সরদার (২২) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগীরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারা হলেন শিমুল প্রামাণিক ও ইয়াছিন শেখ। আহত ও নিহতরা রাজবাড়ী জুট মিলের শ্রমিক।

স্থানীয়রা জানান, দুপুরে তারা তিনজন মিল থেকে একটি মোটরসাইকেলে করে আলাদিপুর বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রাজিব দে সরকার জানান, আল আমিন হাসপাতালে আনার আগেই মারা যান। তার মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। অন্য দুইজনেরও মাথায় গুরুতর আঘাত আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মিলশ্রমিক নিহত, আহত ২

প্রকাশের সময় : ০৬:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫