গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকশিয়ায় রাস্তা নির্মাণকাজ উদ্বোধন

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 152

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্লাট সলিং রাস্তা নির্মাণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অরুণ কুমার দাস। এসময় বোয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুত্তালিব হাসান, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক, কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাাদক আবু তালেব, ধর্মীয় সম্পাদক মোঃ লোকমান হোসেন, স্থানীয় গেদা সরদার, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বাত্বাধিকারী মোঃ হাসিবুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাকশিয়া গ্রামের হাতেম মোল্লার বাড়ী হতে সরদারবাড়ী পর্যন্ত ৩০৫ মিটার এ সলিং কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাবা এন্টারপ্রাইজ।
Tag :
























