গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী বাজারের ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 168

রাজবাড়ী বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। মঙ্গলবার অভিযান চালিয়ে তারা এ জরিমানা আদায় করে।
জানা গেছে, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ডাউল বাজারের আবু বক্কর স্টোরকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় সুনীল ঘোষ দধি ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অভিযানকালে ক্রেতা বিক্রেতাদের মাছে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
























