গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্ঘটনায় আহতদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 108

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
সড়ক দুর্ঘটনায় আহত রাজবাড়ী জেলার ১১ জন ব্যক্তির মাঝে এ চেক বিতরণ করা হয়।
Tag :
























