সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি
ডিজিটাল সেন্টারের সবকিছু পুড়ে ছাই

খানগঞ্জ ইউনিয়ন পরিষদে রহস্যজনক আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 154

 রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরিষদের পাহারাদার যে মুহূর্তে ফজরের নামাজে গেলেন ঠিক সেই সময়েই এ অগ্নিকান্ডের ঘটনায় রহস্য আরও ঘনীভ‚ত হয়েছে। এর আগে একটি পক্ষের বাধার কারণে দীর্ঘ এক মাস যাবৎ পরিষদে আসছিলেন না চেয়ারম্যান শফিকুর রহমান সোহান।

স্থানীয় সূত্র জানায়, খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন থেকে আনুমানিক পাঁচশ গজ দূরে রাস্তার পাশে অবস্থিত খানগঞ্জ ইউনিয়ন পরিষদ। ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন হঠাৎই আগুন দেখতে পায়। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক সূত্রে জানা গেছে, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সোহান আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ৫ আগস্ট সরকারের পট পরিবর্তন হলেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এক মাস আগে হঠাৎই এলাকার একটি পক্ষ পরিষদে গিয়ে তালা দেয়। তবে, কারা তালা দিয়েছে তাদের নাম বলতে রাজী হননি কেউ। এর পর থেকে চেয়ারম্যান তার নিজ বাড়িতে অথবা বাজারের কোথাও বসে পরিষদের সেবা সংক্রান্ত কাজগুলো করতেন।

খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হাসান রিমন জানান, ভোরে তিনি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার কাছ থেকে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন ফায়ার কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। কিন্তু ডিজিটাল সেন্টারের কক্ষে থাকা সবকিছু পুড়ে গেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পরিষদে একজন পাহারায় ছিলেন। তিনি ভোরে নামাজ পড়তে যাওয়ার পরই এ ঘটনা ঘটে। এটি নাশকতা নাকি অগ্নিকান্ড তা বলা যাচ্ছে না। অপর এক প্রশ্নের জবাবে বলেন, প্রায় এক মাস আগে এলাকার একটি পক্ষ চেয়ারম্যানকে পরিষদে আসতে বাধা দেয়। তারপর থেকে চেয়ারম্যান পরিষদে আসতেন না।

খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সোহান বলেন, প্রায় এক মাস আগে জেলেদের চাল বিতরণের দিন পরিষদের সামনে দুই দল যুবকের সাথে মারামারি হয়। সেটা পরিষদ কেন্দ্রীক কোনো ঘটনা ছিল না। তারপর এক পক্ষ এসে পরিষদে তালা দেন। বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে তিনি পরিষদে যাননি। শুক্রবার ভোরে ফোনে জানতে পারেন পরিষদে আগুন লেগেছে। খোঁজ নিয়ে যতটুকু জেনেছেন তাতে পরিষদের ডিজিটাল সেন্টারে থাকা কম্পিউটার, ল্যাপটপসহ সব কিছু আগুনে পুড়ে গেছে। টাকার অংকে ক্ষয়ক্ষতি নিরুপন করা অসম্ভব। কারণ, সেখানে অনেক জরুরি ও মূল্যবান কাগজপত্রও ছিল।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ী ও কালুখালীর চারটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুদিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ড না অগ্নিসংযোগ তা এখনই কিছু বলা যাচ্ছে না। তবে, স্থানীয়রা জানিয়েছে পরিষদের যে কক্ষে আগুন লেগেছে সেই কক্ষের পেছনের দুটি জানালা খোলা ছিল। পরিষদে একজন পাহারায় থাকেন। তিনি ভোরে যখন নামাজ পড়তে যান তখনই এ ঘটনা ঘটে।

চেয়ারম্যানকে পরিষদে আসতে বাধা প্রসঙ্গে বলেন, ঘটনার পর তিনি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন। তদন্ত কমিটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। পরিষদে কারা তালা দিয়েছিল বা তাদের তালা দেওয়ার এখতিয়ার আছে কী না এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনা। ওই ঘটনার পর চেয়ারম্যানকে কোন দিক নির্দেশনা দেওয়াা হয়েছিল কীনা এমন প্রশ্নেরও তিনি কোনো সদুত্তর তিনি দেননি।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘনাস্থল পরিদর্শন করেছে। এটি অগ্নিকান্ড নাকি অগ্নিসংযোগ তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিজিটাল সেন্টারের সবকিছু পুড়ে ছাই

খানগঞ্জ ইউনিয়ন পরিষদে রহস্যজনক আগুন

প্রকাশের সময় : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫