সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 181

বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা, স্থানীয় সরকার উপ পরিচালক মজাহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মামুন বিন সালেহ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ দুশ বছর আগেই অনেক আধুনিক ছিলেন। সেই আধুনিকতার চিত্র  ফুটে উঠেছে চোখের বালি কবিতায় বিনোদিনীর চরিত্রে।  রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন যে ভারতবর্ষের নেতা ইন্দিরা গান্ধী বহুবার তার কাছে এসেছেন। একটি মানুষ যে ধরনের লেখা পড়তে চান সকল ধরণের লেখাই রবীন্দ্রনাথের লেখার মধ্যে আছে।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫