গুরুত্বপূর্ণ সংবাদ:
৩ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 148

রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তিনজন ওষুধ ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
জানা গেছে, ওষুধ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে আলাদীপুর বাজারের মেসার্স মেডিসিন কর্ণার ও মেসার্স প্রবি মেডিসিন স্টোরকে ১০ হাজার টাকা করে এবং ভেনাস ফার্র্মের্সীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,= ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়েছে। অভিযানকালে ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Tag :
























