কালুখালীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৮

- প্রকাশের সময় : ০৭:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 238

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে জমি সংঘর্ষে আটজন আহত হয়েছে। বর্তমানে তারা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মাহাতাব উদ্দিন ফকির বাদী হয়ে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাজী মোঃ মাহাতাব ফকির, মশিউর রহমান ফকির, শাহিদুল ইসলাম, আকমল ফকির ও ইব্রাহিম ফকির জমিতে যায়। এসময় আসাদুল ফকির কয়েকজন তাদের উপর হামলা করে। হামলার খবর পেয়ে হাজী মাহতাব উদ্দিন ফকিরের পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়।
অভিযুক্ত আসাদুল ফকির বলেন, আমি ছুটিতে বাড়ীতে আসি। ওরা আমাদের উপর হামলা করে। আমিও আহত হয়েছি। আমার পিঠে ৭টি সেলাই লেগেছে। রাজবাড়ীতে চিকিৎসা নিচ্ছি।
কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা রেকর্ড হয়েছে। একজন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতাদের অভিযান অব্যাহত রয়েছে।
























