Dhaka ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আর্সেনালকে বিদায় করে ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 111

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও আর্সেনালকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে লুইস এনরিকের দল।

অন্যদিকে শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। এর আগে প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি।

আগামী ১ জুন জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। এর আগে বার্সেলোনাকে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছিল ইন্টার।

পিএসজি এর আগে সর্বশেষ ফাইনালে উঠেছিল ২০২০ সালে। ওই মৌসুমের বায়ার্ন মিউনিখের হেরে প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া করে দলটি। পাঁচ বছর পর তাদের সামনে আরও একটি সুযোগ। এবার ইন্টারকে হারাতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করবে পিএসজি।

গতকাল বুধবার পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আর্সেনাল দুর্দান্ত খেললেও পিএসজি ধৈর্য্য ধরে খেলে। পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা একাধিক বিশ্বমানের সেভ করেন।

খেলার ধারার বিপরীতে ২৭ মিনিটে পিএসজি প্রথম গোল পায়। আর্সেনালের থমাস পার্টে ভুলভাবে একটি হেড করেন, যা পিএসজির ফাবিয়ান রুইজের পায়ে এসে পড়ে। তিনি দারুণভাবে বল কন্ট্রোল করে জোরালো শটে গোল করেন। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ৪৬তম ম্যাচে প্রথম গোল। এতে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

৬৪ মিনিটে আবারো দোন্নারুম্মা আর্সেনালের বুকায়ো সাকার একটি শট দুর্দান্তভাবে ঠেকান। এরপর ৬৯ মিনিটে আশরাফ হাকিমির শট হাতে লাগিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেন মাইলস লুইস-স্কেলি। কিন্তু ভিটিনহার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

৭২ মিনিটে হাকিমি ওসুমানে দেম্বেলের সঙ্গে ওয়ান-টু খেলে দারুণভাবে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার ৪ মিনিট পর সাকা একটি গোল শোধ দেন। তবে কয়েক মিনিট পর একটি সহজ সুযোগ মিস করে পিএসজির জয় নিশ্চিত করে দেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্সেনালকে বিদায় করে ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি

প্রকাশের সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫