Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সমাবেশ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 120

রাজবাড়ীর পাংশায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, বসতঘরে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের প্রতিবাদে বুধবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাংশা শহরের কালীবাড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে রাজবাড়ী জেলার পুলিশ কর্মকর্তারা পক্ষপাতিত্বমূলকভাবে স্থানীয় নেতাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য গত ৩ মে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামে দলীয় কোন্দলে  রাশিদুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম ও পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীদের নামে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সমাবেশ

প্রকাশের সময় : ০৭:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫