Dhaka ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিদেশে স্যাম্পল পাঠানোর অনুমতির আদেশ শর্তসাপেক্ষে স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 120

প্যাথলজিক্যাল নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে স্যাম্পল পাঠাতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি বাধ্যতামূলক করার আদেশ জারির এক দিনের মধ্যেই সিদ্ধান্তে নরম সুর এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা জানিয়েছে, বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল অথবা জৈব নমুনা পাঠানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি আদেশটি শর্তসাপেক্ষে আগামী চার মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী চার মাসের মধ্যে যেসব ল্যাব এ ধরনের নমুনা বিদেশে পাঠায়, তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যেসব জরুরি পরীক্ষা দেশে হয় না, তার তালিকা গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

এর আগে সোমবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠাতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে পূর্বানুমতি নিতে হবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, দেশের যেকোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় পড়বে যেকোনো রোগ নির্ণয়, গবেষণা কিংবা অন্যান্য পরীক্ষামূলক উদ্দেশ্যে পাঠানো স্যাম্পল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশে স্যাম্পল পাঠানোর অনুমতির আদেশ শর্তসাপেক্ষে স্থগিত

প্রকাশের সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫