Dhaka ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 228

ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো ডস সান্তোস প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন।

১৪ বছর বয়সী সান্তোস বাবার মতোই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের জুনিয়র দলে খেলেছেন।

মঙ্গলবার (৬ মে) রোনালদোর বড় ছেলে দলে রেখে ঘোষণা করা হয় পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দল। তার বাবার মতোই সৌদি আরবের আল-নাসর ক্লাবে খেলছেন। এর আগে তিনি বাবার সাবেক দু’টি ক্লাব-ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের বয়সভিত্তিক দলে খেলেছেন।

আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত ক্রোয়েশিয়ার ব্লাতকো মার্কোভিচ ইয়ুথ টুর্নামেন্টে অংশ নেবে পর্তুগালের এই অনূর্ধ্ব-১৫ দল। যেখানে তাদের প্রতিপক্ষ হবে জাপান, গ্রিস ও ইংল্যান্ড।

রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং ৪০ বছর বয়সেও জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া রোনালদো বর্তমানে পাঁচ সন্তানের জনক।

২০১৬ সালে ইউরো শিরোপা জিতে পর্তুগালকে তাদের প্রথম বড় কোনো আন্তর্জাতিক ট্রফি দেয়ায় অনন্য অবদান ছিল রোনালদোর, যদিও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি চোট পেয়ে শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে

প্রকাশের সময় : ০৯:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫