বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭:
চূড়ান্তভাবে নির্বাচনী লড়াইয়ে ফোরামের ৩৫ জন প্রার্থী নিশ্চিত
- প্রকাশের সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 269
ঢাকা, ৬ মে ২০২৫:
শিল্পের বুকে নতুন ভোরের প্রত্যাশা। সম্ভাবনার সূর্যোদয় যেন অপেক্ষায় — গার্মেন্টস শিল্পে নেতৃত্ব বদলের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে, ফোরাম প্যানেল আজ তাদের ৩৫ জন সৈনিকের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে — যারা প্রতিশ্রুতি দিয়েছে,
“শ্রমিকের ঘামে গড়া শিল্পকে সম্মানের উচ্চতায় পৌঁছে দেবে তারা।
এবারের নির্বাচনে “ফোরাম” প্যানেল থেকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ হাসান খান (বাবু), যিনি একজন সুপরিচিত উদ্যোক্তা ও রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রাম অঞ্চলে প্যানেল নেতৃত্বে রয়েছেন সেলিম রাহমান, কেডিএস গার্মেন্টস ইন্ডাট্রিজ লিমিটেডের কর্ণধার।
এই প্যানেলের অন্যতম প্রার্থীদের মধ্যে রয়েছেন এটিএস এপারেলস লিমিটেডের কর্নধার মোহাম্মদ আবদুল সালাম, মুন রেডিওয়াস লিমিডেট এর আসেফ কামাল পাশা, আদিবা আ্যাপারেলস লিমিটেডের কাজী মিজানুর রহমান (পিন্টু), এমিটি ডিজাইন লিমিটেড এর মো. শিহাব উদ্দজো চৌধুরী, অনন্ত গার্মেন্টস লিমিডেট এর ইনামুল হক খান (বাবুল), এপিএস নিট কম্পোজিট লিমিটেডের মোঃ হাসিব উদ্দিন, বাংলা পোষাক লিমিটেড এর মোহাম্মদ সোহেল, কিউট ড্রেস ইন্ডাট্রিজ লিমিটেডের শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, দেশ গার্মেন্টস লিমিটেডের ভিদিয়া অমৃত খান, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের শাহ্ রাঈদ চৌধুরী।
এছাড়াও মোহাম্মদ আব্দুর রহিম ফিরোজ, মিজানুর রহমান, মোঃ হোসনে কমার আলম, এ. বি. এম সামছুদ্দিন, নাফিউ উদ দৌলা, মিসেস সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, মোজাম্মেল হক ভুঁইয়া, ফাহিমা আক্তার, ড. রাশিদ আহমেদ হোসাইনী, রুমানা রাশিদ, সামিহা আযিম, মোঃ রেজোওয়ান সেলিম, ফয়সাল সামাদ।
অন্যদিকে চট্টগ্রাম থেকে প্যানের লিডার সেলিম রহমান সহ অন্যান্যের মধ্যে রয়েছেন, মোঃ সাইফ উল্যা মানসুর, মোহাম্মদ রফিক চৌধুরী, মোঃ এম মাহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, রিয়াজ ওয়াইজ।
প্রার্থীদের মধ্যে রয়েছে একাধিক নারী নেত্রীও, যারা গার্মেন্টস শিল্পে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বে অনন্য অবদান রেখে চলেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে খুব কম সংখ্যক প্রার্থী তাদের নাম প্রত্যাহার করেছেন। ফলে প্রতিদ্বন্দ্বীতা মূলত ফোরাম প্যানেলেই কেন্দ্রীভূত হয়ে পড়েছে। যেসব প্রার্থী ব্যক্তিগত বা পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তাদের পরিবর্তে নতুন প্রার্থীদের যুক্ত করা হয়েছে এবং তা সফলভাবে সমন্বয় করা হয়েছে।
“দৃঢ়তার সাথে আগামীর পথে” – এই স্লোগানকে সামনে রেখে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন এই ৩৫ জন প্রতিশ্রুতিশীল প্রার্থী। বিজিএমইএ’র উন্নয়ন, সদস্যদের স্বার্থরক্ষা, রপ্তানি প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য ফোরাম তাদের রোডম্যাপ ইতিমধ্যে তুলে ধরেছে।
নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।



















