সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি
স্মরণসভায় বক্তারা

রেজাউল করিম আরজু প্রগতিশীল মানুষ ছিলেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 165

 রাজবাড়ীতে রাবেয়া-কাদের পাঠাগারের নিবেদিত প্রাণ ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুরে মোল্লা বাড়িতে রাবেয়া- কাদের পাঠাগারে রাবেয়া- কাদের পাঠাগারের উদ্যোগ এই স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস,  রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা ও রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হাসান,  জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন,  সাংবাদিক বাবু মল্লিক, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, কবি খোকন মাহমুদ, রেজাউল করিম আরজুর ছোট ভাই রেজাউল বাশার ফিরোজ , রবিউল রবি প্রমুখ। সভা পরিচালনা করেন রাবেয়া- কাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।  এসময় সমাজের বিভিন্ন শ্রণির মানুষ ও রাবেয়া- কাদের পাঠাগারের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রত্যেক মানুষকেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তবে মৃত্যুর পরও কিছু মানুষ অমর হয়ে থাকে। মানুষ তার কর্মের জন্য পৃথিবীতে বেঁচে থাকে। রেজাউল করিম আরজু সেই কাজটি করেছেন। তিনি একজন প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি রাবেয়া- কাদের পাঠাগারের সঙ্গে যুক্ত ছিলেন।  ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি শিশুসুলভ আচরণ করতেন। রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে রেজাউল করিম আরজুর ভূমিকা ছিল অপরিসীম।

রেজাউল করিম আরজু রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি  ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৩ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি রাবেয়া- কাদের পাঠাগারের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া রাজবাড়ী জনতার আদালত পাঠক মেলার যুগ্ম আহবায়ক ছিলেন।

স্মরণ সভার আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্মরণসভায় বক্তারা

রেজাউল করিম আরজু প্রগতিশীল মানুষ ছিলেন

প্রকাশের সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫