Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ রাবাদা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 99

নিষিদ্ধ মাদক সেবন করায় নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ও গুজরাট টাইটান্সের ক্রিকেটার কাগিসো রাবাদা। যে কারণে সাময়িকভাবে সব ধরণের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার।

আজ শনিবার (০৩ মে) এক বিবৃতিতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তবে এটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং ড্রাগ বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না বলে নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

রাবাদা তার বিবৃতিতে বলেন, ‘যেমনটি জানানো হয়েছে, আমি সম্প্রতি আইপিএল থেকে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছি। এর পেছনে কারণ ছিল একটি বিনোদনমূলক মাদকের ব্যবহারের আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমি যাদের হতাশ করেছি, তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি কখনোই ক্রিকেট খেলার এই সুযোগকে হালকাভাবে নিইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও অনেক বড়।’

চলতি মাসের শুরুতে রাবাদা গুজরাট টাইটান্স শিবির ছেড়ে দেশে ফিরে যান। তখন জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে তিনি আইপিএল ছেড়েছেন। তবে পরবর্তীতে তিনি মাদকসংক্রান্ত কারণেই ফিরে আসার বিষয়টি পরিষ্কার করেন।

বর্তমানে রাবাদা সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছেন, তবে তিনি ফেরার আশা প্রকাশ করে বলেন, ‘আমি এখন একটি সাময়িক নিষেধাজ্ঞা ভোগ করছি এবং আমি আবার সেই খেলায় ফিরে যেতে আগ্রহী, যাকে আমি ভালোবাসি।’

রাবাদা ধন্যবাদ জানান তার এজেন্ট, ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), গুজরাট টাইটান্স, সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ) এবং তার আইনজীবী দলকে। পাশাপাশি বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সমর্থনের জন্য।

প্রসঙ্গত, ২৯ বছর বয়সী এই পেসার চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১ উইকেটে ৪২ রান দেন তিনি।

২০২৫ আইপিএল নিলামে রাবাদাকে ১০.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। বিশ্বের অন্যতম প্রতিভাবান ফাস্ট বোলারের এই পরিণতি যতটা হতাশাজনক, তার প্রত্যাবর্তনের ইচ্ছেটা ঠিক ততটাই অনুপ্রেরণাদায়ী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ রাবাদা

প্রকাশের সময় : ০৯:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫