সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 152

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

তারা হলো রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের শামসুদ্দিন খানের ছেলে তারা খান, শিবরামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রব মোল্লা, মজনু মোল্লার ছেলে কাইয়ুম মোল্লা, মহর মোল্লার ছেলে হানিফ মোল্লা ও মজিবর রহমান এবং মজিবর রহমানের ছেলে আলিম মোল্লা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মহাতব মল্লিককে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তারা খান মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যরা বিভিন্ন মামলায় পরোয়ানার আসামি। শনিবার সবাইকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মহাতব মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

প্রকাশের সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫