রাজবাড়ীতে গ্রেপ্তার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী
- প্রকাশের সময় : ০৯:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 234
রাজবাড়ীতে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ১১জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফরিদ আলী মোল্লা, সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^নাথ সাহা, পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিন্টু শেখ, পাংশা পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোরতজা নাছের লিটন, পাংশা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, উজানচর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোনাই মিয়া এবং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি মেম্বার সমশের আলী।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ীতে দুজন, পাংশায় পাঁচজন এবং গোয়ালন্দে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে চালান করা হয়েছে।
রাজবাড়ীর ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, রাজবাড়ীর কালুখালী থানায় দায়ের করা একটি মামলায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াসকে বৃহস্পতিবার রাত আটটার দিকে জঙ্গল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।



















