সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ ভাই ভাতিজার বিরুদ্ধে
- প্রকাশের সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / 90
রাজবাড়ীর পাংশা পৌর এলাকার সৈয়দ- নূর-ই-আলম ইমরোজকে তার বাবা-মায়ের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তার সহোদর ভাই ও ভাতিজার বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে তিনি পাংশা থানায় জিডি করেছেন।
ভুক্তভোগী সৈয়দ-নূর-ই-আলম (ইমরোজ) বলেন, আমার বাবার বাড়ি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী। একসময় আমরা দুই ভাই পাংশার মায়ের নামে থাকা নানা বাড়ির সম্পত্তিতে বসবাস করতাম। ৫০ বছর আগে আমার বড় ভাই সৈয়দ-নূর-ই-সামস্ (নওরোজ) দক্ষিণবাড়ী এলাকায় পৈতৃক সম্পত্তির উপর বসবাস করতে থাকে। আমার বড় ভাইয়ের সাথে কথা ছিলো সে যেহেতু আমাদের পৈত্রিক সম্পত্তি ভোগদখল করে আসছে বিনিময়ে পাংশায় মায়ের সম্পত্তি আমাকে দিয়ে দেবেন। সেই অনুযায়ী পাংশা পৌরসভার নারায়নপুর এলাকার ৪২ শতাংশ জমির মধ্যে ৬ শতাংশের একটু বেশি জায়গার উপর বহুতল ভবন করে বসবাস করতে থাকি। বহুতল ভবনের ক্ষেত্রে অতিরিক্ত পৌর কর পরিশোধ করতে হওয়ায় মা আমাকে ওই ৬ শতাংশ জমি লিখে দেয়। দীর্ঘদিন মাকে নিয়ে বসবাস করতে থাকি। ২০২২ সালের ১৫ এপ্রিল আমার বড় ভাই সৈয়দ-নূর-ই-সামস্ (নওরোজ) মাকে বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী নিয়ে যায়। এর পরেই মায়ের কাছ থেকে পাংশায় মায়ের নামে থাকা প্রায় ৩৬ শতাংশ জমি লিখে নেয়। এরপর বড় ভাইয়ের ছেলে সৈয়দ নূর-ই-আকরাম বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি দিতে থাকে। এমনকি সে একাধিক বার বাড়ির গাছ পালা কেটে ফেলে।
এ বিষয়ে সৈয়দ-নূর-ই-সামস্ (নওরোজ) এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আদালতে মামলা চলছে। কিছু বলার থাকলে আমার ছেলের (সৈয়দ নূর-ই-আকরাম (সেভান) সাথে কথা বলেন। ফোনটা রিসিভ করেই তার ছেলে বলেন আমার ইটের ভাটা আছে। রাজবাড়ীর সাংবাদিকরা আমার পরিচিত। আপনার সাথে সামনাসামনি কথা বলবো।





















