সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

নারী সংষ্কার কমিশনের রিপোর্টে মহিলা পরিষদের দাবি দাওয়ার প্রতিফলন ঘটেছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 276

 বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে অধিকাংশই বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫ বছরের দাবি দাওয়ার প্রতিফলন ঘটেছে। এ রিপোর্টের আংশিক বাদ দিয়ে স্বাগত জানাই। কিন্তু এর বিরুদ্ধে প্রচন্ড মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মতামত প্রতিষ্ঠিত হবে।

গতকাল শনিবার রাজবাড়ী জেলা মহিলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্তের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যড. দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লাইলী নাহার, সংগঠক সবিতা গুহ চন্দ, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা আরও বলেন, মহিলা পরিষদ শুধু নারী অধিকার নয়, সকলের আধিকার নিয়েই কাজ করে। অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার। সংগঠনটি ৫৮টি জেলায় ভালোভাবে কাজ করছে। কিন্তু আমরা আজও নারীদের অধিকার ্আদায় করতে পারিনি। কারণ পুরুষতান্ত্রিক সমাজে নারী হয়েও সে নারী হয়না। নারীদের মধ্যেও পুরুষতান্ত্রিক মানসিকতা থাকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারহানা মিনি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত এবং দলীয় পতাকা ্উত্তোলন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

নারী সংষ্কার কমিশনের রিপোর্টে মহিলা পরিষদের দাবি দাওয়ার প্রতিফলন ঘটেছে

প্রকাশের সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫