সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

জামালপুর ইউনিয়ন বিএনপির  জনসভা 

বালিয়াকান্দি  প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 187

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের  উদ্যোগে  বৃহস্পতিবার বিকালে জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 জনসভায় জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু সরদারের সভাপতিত্বে ও মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আযম চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি  কে এম আইনুল হাবিব, বিএনপি নেতা মিজানুর রহমান বিল্লাল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তৌফিক এলাহী, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মহসিন খান,মোঃ মাসুদুর রহমান, মিজানুর রহমান লিখন, আনোয়ার খান রুপ্ত, মুস্তাফিজুর রহমান ইতু, আব্দু রশিদ মাষ্টার, জাহাঙ্গীর হোসেন, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি মীর মনিরুজ্জামান বাবু প্রমুখ।

বক্তাগণ বলেন, ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই। যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোন যাদু বা ম্যাজিক নয় যে, বলবো আর হয়ে যাবে। এজন্য জনগনের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে।  ৩১ দফা বাস্তবয়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব। মানুষের পাশে থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামালপুর ইউনিয়ন বিএনপির  জনসভা 

প্রকাশের সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫