Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 129

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে।

তিনি বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা।

আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসব ও ‘ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইলস’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা ফ্যাশন ডিজাইনার মাহীন খানের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। তিনি ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। তিনি বলেন, এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে।

প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবে গান, ফ্যাশন শো এবং বাংলার নববর্ষ উদযাপন হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিল্পী, ডিজাইনার ও সংস্কৃতিমনা দর্শক উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা, ইউসিবি ও এমটিবি ব্যাংকের প্রতিনিধি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান

প্রকাশের সময় : ০৯:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫