Dhaka ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

এনআইডি সার্ভারে অনুমতি ছাড়া তথ্য খুঁজলে কঠোর ব্যবস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 118

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে অনুমোদন ছাড়া কোনো তথ্য খুঁজলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কর্মচারী-কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

ইসির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সব কর্মচারী-কর্মকর্তাদের।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন।

সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোনো অ্যাকাউন্ট থেকে সার্চ (খোঁজা) করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সব সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনআইডি সার্ভারে অনুমতি ছাড়া তথ্য খুঁজলে কঠোর ব্যবস্থা

প্রকাশের সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫