বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’

ঢাকা থেকে চুরি হওয়া সেই শিশু সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 147

ঢাকা থেকে চুরি হওয়া সেই ২ মাস বয়সী এক কন্যা শিশুসহ এক নারীকে আটক করে পাংশা থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা। শিশুটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের অধীনস্থ শিশু কল্যাণ বোর্ডে হস্তান্তর করে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ওই শিশুকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের কাছে হস্তান্তর করেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা।

শিশুসহ আটক ওই নারীর নাম হালিমা আক্তার (২০)। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও ইউএনও এসএম আবু দারদা বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম-নীতি অনুসরণ করে বিভিন্ন শর্তসাপেক্ষে শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায় রাখা হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, জেলা সিভিল সার্জনের ড্রাইভারের নাম মো. হাফেজ আলী। তিনি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের জয়নাল আবেদিন সরদারের ছেলে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ইতোমধ্যে শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে পেলে তথ্য-প্রমাণ সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তি থেকে তার স্বামী শিশুটি নিয়ে তার কাছে দিয়েছেন। শিশুটিকে নিয়ে ওই নারী তার নিজ এলাকা পাংশায় চলে আসেন। ধারণা করা হচ্ছে, শিশুটিকে চুরি করে আনা হয়েছে। আটক ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা থেকে চুরি হওয়া সেই শিশু সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়

প্রকাশের সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫