Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

ওসি অপসারণের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 265

রাজবাড়ীতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিনকে অপসারণের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈকত মাহমুদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রফিকুল ইসলাম, যুব নেতা আশরাফুল ইসলাম, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব আলী ও মাছপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি আলমগীর মন্ডল ।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআই মিলে একজন নারীকে জোড়পূর্বক তুলে নিয়ে হয়রানি করে। আবার ও এই হয়রানীর প্রতিবাদে ওই নারী যখন আদালতে অভিযোগ দায়ের করেন তখন আবার কিছু কুচক্রী মহল পুলিশকে বাঁচানোর জন্য ওই নারীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। এটা খুবই হতাশাজনক। একজন দরিদ্র নারী তার নায্য বিচারের দাবিতে আদালতে গেছে। কিন্তু আজ সে বাড়ি ছাড়া। ওই নারীর হয়রানীর সাথে ওসি ও এসআইসহ যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশা থানার ওসি ও এসআইসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ২৫ বছর বয়সী ওই গৃহবধু একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

ভুক্তভোগী পরিবার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওসি অপসারণের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫