গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 248
অধ্যাপক পদমর্যাদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দেশের ১৩৫টি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন।
নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তাদের বর্তমান কর্মস্থল থেকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা অবমুক্ত না হলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
Tag :






















