গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 156

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান।
বক্তৃতা করেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ীড় জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মামুন বিন সালেহ প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
























