মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

গাজায় হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 160

 ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বর্বর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রাজবাড়ী প্রধান সড়কে জেলা ছাত্র দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

  সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহবায় আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, জেলা ছাত্র দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন। এসময় জেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি হীরা শেখ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান, সাবেক সভাপতি টোকন মন্ডল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সাধারণ সম্পাদক রাজন মন্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গাঁজায় ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে এটা মেনে নেওয়া যাচ্ছে না। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাঁজায় হামলা করা হচ্ছে। হামলায় শিশু, নারীসহ হাজার হাজার নাগরিক মারা যাচ্ছে। কিন্তু জাতিসংঘ আজ নিরবে বসে আছে। আজ সারা বিশ্বের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজায় হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫