বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’

কালুখালীতে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১২:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 165

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে কৃষক মো: মোজাহার ফকিরের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ভুক্তভোগী পরিবার দাবি করেছেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।

কালুখালী ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা জিল্লুর রহমান জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মোজাহার ফকির ও পাশের কলিমদ্দিন ফকিরের মোট চারটি ঘর পুড়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী মো: মোজাহার ফকিরের ছেলে রেজাউল ফকির বলেন, ‘আগুনে নগদ টাকা, পিঁয়াজ, রসুন ও গরু পুড়ে গেছে। বাপের ভিটায় কিছু নাই। আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

ফায়ার সার্ভিস জানায়, বসতবাড়ির সবকিছু পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

প্রকাশের সময় : ১২:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫