Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান, একজনের কারাদন্ড

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 151

রাজবাড়ীর পাংশায় দুটি অবৈধ ও ভেজাল গুড় উৎপাদনকারী ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকার কাচারিপাড়া গ্রামের অবস্থিত এ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ ও ভেজাল হওয়ায় উৎপাদিত প্রায় ১ হাজার ড্রাম ভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়। একইসাথে এ অপরাধে ফারুক হোসেন নামে একজনকে আটক করে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিতে ভেজাল গুড় উৎপাদন হয়ে আসছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল গুড় ও তাতে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। সাথে একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অন্যায় কাজ বরদাশত করা হবে না। প্রশাসন সবসময় এসব দিকে নজর রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান, একজনের কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫