Dhaka ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

পাংশা থানার ওসির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 136

রাজবাড়ীর পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন ও এসআই হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার প্রতিবাদে ও মামলাটি প্রত্যাহারের দাবিতে সোমবার পাংশায় মানববন্ধন হয়েছে। ‘পাংশার সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে পাংশা শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাংশা প্রেসক্লাবের আহŸায়ক ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি এমএ জিন্নার সভাপতিত্বে এবং যুবদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেন, জামায়াত নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদলে নেতা সজীব রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর শিকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, একজন ভালো পুলিশ অফিসারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন কর্মসুচীতে পাংশার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে অপহরণ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘিœত করার জন্য ওই গৃহবধূ পুলিশের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা থানার ওসির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫