Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় অটোচালককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 152

 রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কের পাংশা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় প্রকাশ্যে দিবালোকে শনিবার দুপুর ৩ টার দিকে অটো শ্রমিক মোঃ সিদ্দিক শাহকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিদ্দিক শাহ শরিসা ইউনিয়নের বড় বনগ্রামের মৃত দরবেশ শাহের ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সিদ্দিকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন রয়েছে।
আহত সিদ্দিক জানান, ২ দিন আগে মৈশালা এলাকা থেকে আমার অটোর চাবী কেরে নিয়েছিল শান্ত। শনিবার দুপুর ৩ টার দিকে একটি সিএনজি নিয়ে ফায়ার সার্ভিসের সামনে থেকে শান্তসহ কয়েকজন আমাকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করেছে। আমার কাছে থাকা ১৮ হাজার টাকা নিয়ে গেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। শান্ত নামে একজন সিদ্দিককে কুপিয়েছে। ওদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর আগে শান্ত সিদ্দিকের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছিল। বিষয়টি তারা তদন্ত করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় অটোচালককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৯:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫