Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন

শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে: সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 109

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে। তবে এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে, সেই চোখ রাঙ্গানীকে আর মেনে নেওয়া হবে না।’

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ।’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সারজিস আলম আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। যদিও এটি দলের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরেও দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরাই এতে অগ্রাধিকার পাবে।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে: সারজিস

প্রকাশের সময় : ০৬:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫