মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 310

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে বুধবার দুপুরে প্রাইভেটকারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুজন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের লিয়াকত শেখের ছেলে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রির সহযোগী।
স্থানীয় সূত্র জানায়, সুজন রতনদিয়া বাজার থেকে হিরু মোল্লার ঘাটের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গঙ্গানন্দপুর গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। ঈদগাহ মাঠের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করেন। পথেই তার মৃত্যু হয়।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫