রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

ছেলের সাথে পার্কে ঘুরলেন বেগম খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 153

অর্ধযুগেরও বেশি সময় পর এবার নিজ পরিবারের সদস্যদের সাথে আনন্দে ঈদ উদযাপন করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চিকিৎসার জন্য লন্ডনে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন বেগম খালেদা জিয়া।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সেখানকার একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান তারেক রহমান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইতোমধ্যে খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো: মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সাথে আরো ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।

এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছেলের সাথে পার্কে ঘুরলেন বেগম খালেদা জিয়া

প্রকাশের সময় : ০৯:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫