Dhaka ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 112

কুমিল্লায় দেবিদ্বারে নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি। এ সময় আত্বীয়-স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সাথে কোলাকুলি করেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাতকে এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আবদুল্লাহর সাথে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা অনেকেই।

নামাজের আগে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

নামাজ শেষে এলাকাবাসীকে নিয়ে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত ও মাদরাসার শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশের সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫