কলিমহর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
- প্রকাশের সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 130
গত শুক্রবার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো: আশরাফুল ইসলাম মিয়া। তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে হবে। জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্বেও দেবেন তিনি। পতিত স্বৈরাচার ও তার দোসরা যাতে রাজনীতিতে ফিরতে না পারে সেই ডাকও দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম টিপু,পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার,উপজেলা ছাত্রদলে অন্যতম নেতা সজীব রাজা,কলিমহর ইউনিয়ন যুবদল নেতা মো: ইমরান হোসেন,যুবদল নেতা মো: মনোয়ার হোসেন,কলিমহর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: সেলিম মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাজাহান শেখ,শ্রমিক দল নেতা শহিদ সরদার,যুবদল নেতা খলিলুর রহমান,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম বিদু,পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজসহ জেলা,উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


























