Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

রাজনীতিতে ফিরছেন কিনা? জানালেন সোহেল তাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 159

বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে। তবে এবার রাজনীতিতে ফেরার কথা অস্বীকার করলেন সোহেল তাজ।

রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘আমাকে একা ছেড়ে দেন। আমার বাংলাদেশের এই নোংরা পচা নষ্ট রাজনীতিতে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই।’

যদিও এর আগে বিভিন্ন সময় একই কথা বলেছেন সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, ‘আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সাথে আমার কোনো আলোচনা হয়নি।

আমি এই ব্যাপারে কিছুই জানি না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।’

তিনি বলেন, নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই। আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ- লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন সোহেল তাজ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনীতিতে ফিরছেন কিনা? জানালেন সোহেল তাজ

প্রকাশের সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫