Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

লন্ডনে দেখা মিললো পাপনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 227

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া গেছে লন্ডনে। জানা গেছে, সেন্ট্রাল লন্ডনের এক‌টি অভিজাত হোটেলে থাকছেন পাপন। মঙ্গলবার (১৮ মার্চ) হোটেলের কাছে একটি সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে।

স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে স্বৈরাচারের অনেক দোসরও রয়েছেন পলাতক। সাবেক বিসিবি সভাপতি পাপনও তাদের মধ্যে অন্যতম। কোথায় রয়েছেন পাপন তার হদিসেই এতদিন অপেক্ষায় ছিলেন দেশবাসী।

জানা যায়, ৫ আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা। অন্যরা এসেছেন মাল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বিনিয়োগকারীসহ অন্য ভিসায়।

এ পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা আছেন। এরইমধ্যে একজনের অ্যাসাইলাম (শরণার্থী আইন) আবেদন মঞ্জুর হয়েছে। এখন তিনি তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে।

খালিদ মাহমুদ চৌধুরী পরিবারসহ আছেন লন্ডনে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও আছেন লন্ডনে।

যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লন্ডনে দেখা মিললো পাপনের

প্রকাশের সময় : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫