কালুখালীতে পবিত্র রমজান শীর্ষক আলোচনা

- প্রকাশের সময় : ০৬:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 125

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ইমাম কমিটির উদ্যোগে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় কালুখালী বাজার জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু মুসা আশয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃচত্রা ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক আ. গফুর, হোগলাডাঙ্গী কামিল মাদরাসা প্রধান মুফাচ্ছের মাওলানা আব্দুর রব, সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি কালুখালী মডেল মসজিদের ইমাম মাওলানা ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফিরোজ হোসেন এবং রতনদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল হুসাইন, বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাওরাইল ইউনিয়নের সভাপতি মাওলানা নওয়াবুল ইসলাম, কালিকাপুর ইউনিয়নের সভাপতি কারী ইউনুস ও ইমাম মাওলানা কুতুবউদ্দিনসহ অন্যান্য ইমামগণ।























