Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ: রাশেদ খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 136

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদন হলো নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ। তার আগে সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

শুক্রবার বিকেলে রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণঅধিকার পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অন্তর্বতীকালীন সরকারকে এনজিও সরকার উল্লেখ করে মুহাম্মদ রাশেদ খান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এটি আমাদের স্পষ্ট কথা। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন তিনটি আলাপ একই সঙ্গে হতে হবে। কেউ কেউ গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, এমনটি বলছেন। স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে পালিয়ে গেছে। তারা যদি দেশে না আসে, তাহলে কি আপনারা নির্বাচন করবেন না। গণহত্যার বিচারে গত সাতমাসেও প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ প্রকাশ করতে পারেনি।

তিনি বলেন, জাতীয় পার্টি স্বৈরাচরের দোসর। এই দল গণতন্ত্রকে ধ্বংস করেছে। রংপুরবাসীকে বলবো, জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে গণঅধিকার পরিষদের ছায়াতলে চলে আসুন।

এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু, কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্ছতর পরিষদের সদস্য হানিফ খান সজীবসহ অন্যরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ: রাশেদ খান

প্রকাশের সময় : ১১:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫