Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় ইয়াবাসহ গ্রেফতার ১

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 155

রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ আরিয়ান আহমেদ সম্রাট (২৩) নামের এক যুবককে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।  বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কসবামাজাইল বাজারে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তুহিন বিশ্বাস (৩৭) নামের একজন সুকৌশলে দৌঁড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আরিয়ান আহমেদ সম্রাটের কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিয়ান আহমেদ সম্রাট উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে। পলাতক তুহিন বিশ্বাস উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের আমোদ আলীর ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইয়াবাসহ দুইজন ব্যক্তি কসবামাজাইল বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই জোবাইন ফেরদৌস ও এএসআই পরিতোষ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।  এসময় ১৫০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে  সম্রাটকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫