সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 209

সারাদেশে সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এর আগে গতকাল সোমবার এ আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মো. রাইহুল করিম।

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও ধর্ষণ, নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিক প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুইজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি দেশে শিশু ধর্ষণের ঘটনায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। ঘটনাগুলো নিয়ে অভিভাবকসহ সব মহল অনেকটা আতঙ্কিত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্লাসের পর ও স্কুল বন্ধের দিনে শিক্ষার্থীদের কোনোভাবে স্কুলে থাকার সুযোগ রাখা হচ্ছে না। সে লক্ষ্যেই এ আদেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না

প্রকাশের সময় : ০৯:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫