মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গোয়ালন্দে ইয়াবা ও স্বর্ণালংকার উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 144

 রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে সজল নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে একশ পিচ ইয়াবা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সে ঝিনাইদহ জেলার বিষয়খালী খন্দকারপাড়া গ্রামের আওয়ালের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সজলকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একশ পিচ ইয়াবা, স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে রক্ষিত স্বর্ণের আংটি ৬টি, স্বর্ণের দুল ১৮টি, লকেট ৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি, রুপার আংটি ১টি, ১টি মোটর সাইকেল, নগদ আট হাজার টাকা জব্দ করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ইয়াবা ও স্বর্ণালংকার উদ্ধার, আটক ১

প্রকাশের সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫