Dhaka ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 130

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মোঃ শফিকুল ইসলাম (৪০), স্ত্রী সিমা খাতুন (৩০) ও ছেলে শাকিবুল ইসলাম (১২)। এ ঘটনায় মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখত অভিযোগ করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা সম্পর্কে আপন ভাই, ভাবি ও ভাতিজা। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিবাদীরা বাদীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫