Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

ধর্ষণ শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ : বিটিআরসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 174

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর এখনো যেসব জায়গায় তার ছবি-ভিডিও রয়েছে সেগুলো শনাক্ত করে অপসারণ করার কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ওই শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। সে অনুযায়ী ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। পরে এরইমধ্যে ১৯৫টি লিঙ্ক অপসারণ করা হয়েছে। আর বাকিগুলোও অপসারণ এবং নতুন লিঙ্ক শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, গত রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রকাশ ও প্রচার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইজিপিসহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একইসা শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্ষণ শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ : বিটিআরসি

প্রকাশের সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫