গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 170

নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কালুখালী সরকারি কলেজ ছাত্রদল।র্ সোমবার সকালে কালুখালী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচিতে আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মন্ডল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবিবর আহমেদ, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, দেশে বর্তমানে যে অরাজকতা চলচে এই ভাবে দেশ চলতে পারে না সংস্কারের নামে ক্ষমতার যে লোভে তারা মহিত হয়ে আছে তারে করে তাদের দেশ পরিচালনায় ব্যর্থতা স্পষ্ট হচ্ছে।
Tag :























