Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মব জাস্টিস কিংবা বিশৃঙ্খলা করলে ওখানেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 100

দেশে এখন থেকে কেউ মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো। আমরা একদিনও অপেক্ষা করবো না।

রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি- সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে, আমরা কঠোর ভূমিকা রাখব। গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব। এ বিষয়ে সব স্টেকহোল্ডারদের বলে দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো আবার তাকে ছাড়িয়ে এনে মালা পড়ানো হলো এ বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এই বিষয়টা সবার কাছেই খারাপ লেগেছে যে, কেন অপরাধী ছাড়া পেলো। আসলে যিনি ভুক্তভোগী তিনি মামলাটা উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠিসহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়।

তিনি বলেন, এখন সবার সন্দেহ উনি কি জোরপূর্বক এটা করেছেন কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, ভিসিকে বলবো ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে। যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে বলবো তারা যেন মামলা করেন। আমরা সুষ্ঠুভাবে বিচার করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, গত সাত-আট মাসের যে যেখানেই ঝামেলা করেছে, মব জাস্টিসের মতো ঘটনা ঘটিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি আরো প্রো-অ্যাকটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মব জাস্টিস কিংবা বিশৃঙ্খলা করলে ওখানেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫